
বরগুনা প্রতিনিধি:
বরগুনা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাতেন দেওয়ানের নামে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদাবাজ আখ্যায়িত করে এ অপপ্রচার চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় সূএে জানা যায়,গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন আ.লীগ ও ছাএলীগের ডাকা অবরোধ সফল করতে গোপালগঞ্জ সহ সারাদেশে অরাজকতা করে এ নিষিদ্ধ কার্যক্রম সংগঠনটি।
আমতলী উপজেলার বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন ছাএলীগের ঝটিকা মিছিল করেন,এবং থানায় এসআইকে হুমকি দেন।
এ সময় গত বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাতে শাখারিয়া পেট্রোল পাম্প এলাকায় ইশফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার নেতৃত্বে গাড়ি ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরণ ঘটায়।
ঐ দুই নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন ছাএলীগ নেতার বিশেষ সহযোগী হুমায়ুন কবির ও রাকিব নাশকতা সংগঠিতকালে স্থানীয়রা হাতেনাতে ধরে আমতলী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ সময় ইউনিয়ন বিএনপি নেতা বাতেন দেওয়ানও উপস্থিত হন।এ নিয়ে সোস্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়।
এ বিষয়ে বিএনপি নেতা বাতেন দেওয়ান বলেন,আপনারা জানেন,গোপালগঞ্জ সহ পতিত আওয়ামী ফ্যাসিস্ট, নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন ছাএলীগের কতিপয় উচ্ছৃঙ্খল কর্মীরা আমতলী শাখারিয়া পেট্রোল পাম্প এলাকায় গাড়ি ভাংচুর,ককটেল বিস্ফোরণ ঘটায়! এ সকল নৈরাজ্য হামলা,ভাঙ্গচুরের প্রতিবাদে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ মাঠে অবস্থান নেই। এসময় নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন ছাএলীগের সহযোগী আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সংগঠিত করার সময় নিষিদ্ধ সংগঠন ছাএলীগ নেতা ইসফাক আহমেদ ত্বোহা ও রাহাত মৃধার দুই সহযোগী হুমায়ুন কবির ও রাকিব কে স্থানীয়দের সহায়তায় হাতেনাতে ধরি এবং ঘটনার সত্যতা স্বীকার করে তাদের সহযোগী ও অর্থ যোগান দাতাদের নামও প্রকাশ করে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পুলিশে সোপর্দ করি। বিষয়টি নিয়ে সোস্যালমিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় আমাকে নিয়ে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম সংগঠন আ.লীগ ও তাদের দোষররা ভিন্নখাতে নেয়ার জন্য আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়ে বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও ভিওিহীন, বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালায়, যা আমার ও প্রান প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তার করে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমার নামে এবং দলের নামে যে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হয়েছে,অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার প্রক্রিয়ায় রয়েছি।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ইয়াকুব হোসেন জানায়,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।