1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Title :
বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ

রংপুরে পূর্ব শত্রুতার জেরে দিনমজুরের শয়নকক্ষে আগুন দেয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৮৬৬ Time View

শরিফা বেগম শিউলী,স্টাফ রিপোর্টার

রংপুর জেলা বদরগঞ্জ উপজেলার ১১নং গোপালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পূর্বের জমিজমা সংক্রান্তের জেরে এক অসহায় দিনমজুরের শয়নকক্ষ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ প্রভাবশালী আব্দুল আজিজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বুধবার(২৩আগষ্ট)মধ্যরাতে গোপালপুর ঠাটারীপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় অসহায় দিন মজুর ছাদেক আলী ও তার স্ত্রী লেবুজা খাতুন গুরুত্বর আহত হয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।ছাদেক আলীর পরিবারের লোকজন সাংবাদিকদের জানান ঐঘরে আমার চাচা চাচী ঘুমিয়ে ছিল। আজিজ ও তার ছেলে চাচা চাচীকে পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। কারণ ওরা কালকে আমাদের করা মামলায় জামিন নিয়ে কোর্ট চত্বরে আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এবং রাতেই আমাদের বাসায় আগুন লাগিয়ে দেয়।

এদিকে আবদুল আজিজের স্ত্রী ও মেয়ের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে বলেন, আমাদের বাসার ভিতরে নাকি তারা জায়গা পায়। সে জন্য বাকবিতন্ডায় লিপ্ত হয়ে মারামারি হয়। সেই মারামারিতে দুই পরিবারে দুইটা মামলা হয়েছে।আমাদের গতকাল জামিন হয়েছে এটা তারা মেনে নিতে পারে নাই তাই নতুন করে আমাদেরকে ফাঁসানোর জন্য আমাদের দোষ দিচ্ছে।

এবিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved