1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
Title :
নেপালে বন্যা ও পাহাড় ধ্বংসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে।এখনও নিখোঁজ পাঁচ শতাধিক মানুষ! স্ত্রী ফারজানা আক্তার মিমের পরকীয়ায় প্রতারিত হয়ে দিশেহারা প্রবাসী স্বামী! নওগাঁর পোরশায় ভূমি অফিস অরক্ষিত: কম্পিউটার দোকানের কর্মীর হাতে সরকারি নথিপত্র, দালালদের দৌরাত্ম্যের অভিযোগ মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.)-এর জন্মদিন আজ ফুলছড়িতে মোবাইল কোর্টে ২০ টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস টঙ্গীতে রেললাইনের পাশে ময়লার ভাগাড়ে নাকাল জনজীবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা বিপন্ন পোরশায় ‘সাদ কম্পিউটার ও ভূমি সহায়ক কেন্দ্র’-এর শুভ উদ্বোধন রাঙ্গামাটি পার্বত্য জেলার শ্রেষ্ঠ উপ -পুলিশ পরিদর্শক (নি) হিসেবে চট্টগ্রাম রেন্জ ডিআইজির কাছ থেকে পুরুষ্কার গ্রহণ করছেন মোহাম্মদ মোস্তফা বাকেরগঞ্জের কৃতি সন্তান মো : ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদোন্নতি অর্জন! ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের কলিজা টুকরা সন্তানের অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মো: আরিফুর রহমান, কাউন্সিলর প্রার্থী, ১১ নং ওয়ার্ড

টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়া আর হলোনা বাবলুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬০ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর মহিপুরে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ৮০ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া নিলয় পারভেজ বাবলু নামে এক পাইকার কে গ্রেফতার করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১০ লাখ ৫০ হাজার নগদ টাকাসহ ঢাকার ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাছের পাইকার নিলয় পারভেজ বাবলু, সাতক্ষীরার কলরোয়ার আবজাল হোসেনের ছেলে।

মহিপুর মৎস্য বন্দর থেকে ১৬ জন আড়ৎ মালিকদের কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় আড়ৎ মালিক মিজান প্যাদা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় মামলা করেন।

এবিষয়ে মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে গতিবিধি ও অবস্থান শনাক্ত করে আসামি মাছের পাইকার নিলয় পারভেজ বাবলুকে গ্রেফতার করা হয়েছে। সে ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved