1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বাউফলের ডালিম হাওলাদারের বিরুদ্ধে আবারও চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৩ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের আতঙ্ক একাধিক মাদক মামলার আসামি মোঃ ডালিম হাওলাদার (৩০) সহ ৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আমলী আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

গত ১৭ই জুলাই-২০২৩ ইং তারিখে মোঃ সুজন (২৭), পিতা মোঃ আবুল বাশার, গ্রাম- রামনগর, ইউপি- সূর্যমনি, থানা- বাউফল বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা শাখা ডিবি পুলিশকে ঘটনার সত্যতা জানাতে তদন্তের নির্দেশ দেন বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী সাইদুর রহমান রিপন।

অন্যান্য আসামি হলো- ২/ মোঃ সোহেল হাওলাদার (২৬) ৩/ মোঃ মাহাবুব হাওলাদার (৫০) ৪/ মোঃ মকবুল হাওলাদার (৬০), উভয়ের বাড়ি একই গ্রামের।

মামলা সূত্রে বাদী মোঃ সুজন বলেন, গত ৭ই জুলাই-২০২৩ ইং তারিখে রোজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর আমি ও আমার বাবা যাওয়া অবস্থায় পূর্ব থেকে ওত পেতে থাকা আসামিরা এসে প্রথমে মোটা অংকের টাকা চাদা দাবি করে। সেই টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা রামদা, বগি দা, লোহার রড, লোহার পাতি ও বাঁশের লাঠি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং আমার পকেটে থাকা ও আমার বাবার পকেটে থাকা মোটা অংকের টাকা সহ আমার মোবাইল ছিনাইয়া নেয়। এদিকে ডাকচিৎকার দিলে স্থানীয়রা আসা মুহূর্তে এবিষয়ে কোনও বাড়াবাড়ি করলে নাকি খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়।

বাদী আরও বলেন, তারা এলাকায় বেপরোয়া সন্ত্রাসী ও মাদক কারবারি লোক। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাদের আতঙ্ক সহ উৎপাতে অতিষ্ঠ এলাকার মানুষ। তাদের ভয়ে আজ আমার পরিবার নিয়ে এলাকা ছেড়ে বিলবিলাস বাজার নামক স্থানে ভাড়া থাকছি। তাই তাদের বিচার দাবি করছি।

এদিকে জানা যায়, ডালিম হাওলাদার একজন চিহ্নিত মাদক কারবারি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে একাধিক বার মাদক সহ প্রশাসনের হাতে আটক হয়েছে। জেল খেটে জামিনে এসে পুনরায় আবার মাদক কারবারিতে যুক্ত হয়। সিআর জিআর সহ তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা সহ নারী নির্যাতন মামলা চলমান রয়েছে।ডালিম সহ তার পরিবারের বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ রয়েছে। ডালিম হাওলাদার তার স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এখন কারাগারে আছে বলে জানা যায়।

এবিষয়ে তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মোঃ মেজবাহ উদ্দিন বলেন, তদন্ত চলমান রয়েছে। খুব দ্রুতই তদন্ত রিপোর্ট আদালতে পেশ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved