1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

পটুয়াখালীতে ৪’শ বোতল ফেন্সিডিলসহ দুই জন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩০ Time View

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে ৪’শ বোতল ফেন্সিডিলসহ মহিলা সহ দুইজন আটক।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ের সভা কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম) কর্তৃক এক প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, গোয়েন্দা পুলিশের গোপন খবরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই সম্বিত রায় এর নেতৃত্ব পুলিশের একটি দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২.১০ মিনিট সময়ে জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতানি গ্রামে মাদক ব্যবাসায়ী মোসাঃ আলেয়া বেগমের বাড়ির পশ্চিম পাশে কলাবাগানে চারজন লোক ফেনসিডিল কেনা-বেচার সময় মাদক ব্যবসায়ী মোসাঃ আলেয়া বেগম (৫৫) ও মোঃ মহসীন শেখ (৩৮) কে আটক করে। এ সময় উপস্থিত রিপন ও রাকিব নামে দুই জন পালিয়ে যায়। আটক আলেয়া ও মহসীনের স্বীকারোক্তি অনুযায়ী কলাবাগানে মাটিতে পুতে রাখা ৪’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় আটক দ্বয়ের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাও জব্ধ করা হয়েছে বলে পুলিশ সুপার মোঃ সইদুল ইসলাম নিশ্চিত করেন। এ ব্যাপারে আটক আলেয়া বেগম ও মহসীন, পলাতক রিপন ও রাকিবকে আসামী করে দুমকি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে দুমকি থানার অফিসার্স ইন চার্জ তারেক মোঃ আব্দুল হান্নান জানান।মামলা নং -১১, তারিখ: ২৪.০৯.২০২৩ইং।
উক্ত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মমলা রয়েছে বলেও দুমকি থানার ওসি জানান।
প্রেসব্রিফিং এ অন্যানয়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, সদর থানার ওসি মোঃ জসীম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved