1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় ইউপি সদস্যকে ছুরির আঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১৬ Time View

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাদশা মিয়া (৫০) নামে এক ইউপি সদস্যকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা। উদ্ধার করতে গিয়ে স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে দুই সহোদর আহত হয়েছেন।হত্যাকারী পলাতক রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। বাদশা মিয়া ৬নং বেতকাপা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও পূর্ব নয়নপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানায়,ওই এলাকায় সম্প্রতি সময়ে রাতে আশঙ্কাজনক হারে ছিচকে চুরি বৃদ্ধি পাওয়ায় উক্ত ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় লোকজন চুরি ঠেকাতে পালাক্রমে পাহারার ব্যবস্থা করে।

এলাকাবাসী আরো জানায়, ঘটনার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে একই গ্রামের মোসলেমের ছেলে মাদক কারবারী ও ছিছকে চোর পাপুল (৩৫)কে দেখতে পেয়ে তাকে বাধা দেয় পাহারাদার খায়রুল।

এ নিয়ে দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে ইউপি সদস্য বাদশাসহ অন্যান্য পাহারাদাররা ঘটনা স্থলে উপস্থিত হলে কেউ বুঝে ওঠার আগেই পাপুল তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে বাদশা মিয়াসহ লোকজনকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায়। এতে বাদশাসহ আরো দুই জন গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকর অধিকারী জানান, অভিযুক্ত পাপুলকে গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved