1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! রাত যত গভীর হয়,নারীর অনুভূতিগুলোও তত তীব্র হয়! খুলনায় দায়িত্বরত অবস্থায় পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে নিহত! পোরশা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠনঃ সভাপতি ডিএম রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম নারী সাজে নিজেকে নিবেদন করার এক নীরব ইচ্ছা থেকে নতুন বছর হোক সমৃদ্ধি, সৌহার্দের এবং মানবিক বাংলাদেশের – মোঃ আরিফুর রহমান সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে!

মাচায় তরমুজ চাষ,৫ লক্ষ টাকা আয়ের আশা কৃষক সোহেল মিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৭৯ Time View

সাজ্জাত হোসেন,কটিয়াদী কিশোরগঞ্জ

বাঁশ সুতার সমন্বয়ে তৈরি মাচার চারদিকে তাকালেই চোখে পড়বে সবুজ রঙের বাহারি তরমুজের সমারোহ । আবার সেসব তরমুজ মাচার সাথে বেঁধে দেওয়া আছে ভিন্ন রঙের সুতার তৈরি ব্যাগে। প্রতিটি তরমুজের ওজন ২-৪ কেজি পর্যন্ত হয়ে থাকে। উপরে থাকা সবুজ রঙের তরমুজ কাটতেই ভেতর থেকে বেরিয়ে আসবে রসালো লাল টুকটুকে তরমুজের দানা। তরমুজের ওজনে তৈরিকৃত মাচার অনেকাংশেই নুয়ে পড়ছে।

বর্ষা মৌসুমে মাচায় উন্নত জাতের তরমুজ চাষ করে আশার আলো দেখছেন কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের কৃষক সোহেল মিয়া। কটিয়াদী পৌর সদরের দড়ি চড়িয়াকোনা এলাকায় তার এক বিঘা জমিতে ব্লাক কুইন জাতের তরমুজ চাষ করে এখন তিনি স্বাবলম্বী হওয়ার আশা বুনছেন।

কৃষক সোহেল মিয়া জানিয়েছেন,ইজারা নিয়ে এক বিঘা জমিতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতাধীন কটিয়াদী উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতায় তিনি বর্ষা মৌসুমে মাচায় তরমুজ চাষের উদ্যোগ গ্রহণ করেন। গেল জুলাই মাসের মাঝামাঝি সময়ে তিনি জমিতে উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত ব্লাক কুইন জাতের তরমুজ বীজ রোপণ করেন। রোপনের পর নিবিড় পরিচর্যা করার পর এখন প্রতিটি গাছে ফলন এসেছে।

তিনি আরোও বলেন,তার পুরো জমিতে মালচিং শীট প্রযুক্তি ব্যবহার করে মোট ৬৬০ টি তরমুজের চারা রয়েছে। গড়ে প্রতিটি গাছে ৪-৫ টি করে তরমুজের ফলন হয়েছে এবং প্রতিটি ফলের ওজন ৩-৪ কেজি পর্যন্ত হয়েছে। সবধরনের খরচ বাবদ তার জমিতে এখন পর্যন্ত ৪০ হাজার টাকা খরচ হয়েছে। সোহেল মিয়া জানান,তার জমির তরমুজ পরিপক্ক হতে শুরু হয়েছে। বর্তমান বাজার অনুযায়ী ব্যাপারীরা জমিতে এসে কেজি প্রতি ৫০ টাকা করে দাম হাঁকাচ্ছেন। বাজারদর ঠিক থাকলে তিনি খরচ বাদ দিয়ে ৫ লক্ষ টাকা আয় করতে পারবেন বলে আশাবাদী তিনি।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মইনুল ইসলাম জানান, কটিয়াদী উপজেলা কৃষি অফিস থেকে কৃষক সোহেল মিয়াকে তরমুজ চাষে উদ্বুদ্ধ করা হয়েছে। পরবর্তীতে বীজ,সার,জৈব বালাইনাশক ইত্যাদি সরবরাহ করা হয়। এবং তার জমির সার্বিক খোঁজখবর রাখতে তৎপর রয়েছে উপজেলা কৃষি অফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved