1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
Title :
রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান তারেক রহমানের সাহসী নেতৃত্বে ৩৭ বিলিয়ন ডলার রিজার্ভ বাংলাদেশ ব্যাংকে

রূপগঞ্জে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩৬৮ Time View

মো: রাসেল মোল্লা,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পোরাবো এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল ভোরে পোড়াবো ভুইয়াবাড়ী এলাকার মৃত নজরুল ইসলাম ভুইয়ার ছেলে সোহেল ভুঁইয়ার বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে বিল্ডিংয়ের ভিতর প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় ওয়াড্রপে ও সিন্দুকে থাকা নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। সোহেল ভুঁইয়া ও তার পরিবারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে।
এ ডাকাতির ঘটনাটি পোড়াবো জামে মসজিদের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোরে ৬ সদস্যের একদল ডাকাত হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের সামনে দিয়ে হেটে সোহেল ভুঁইয়ার বাড়ির দিকে যেতে। তাদের পিছনেই একটি সাদা কালারের নোয়া মাইক্রোবাস দেখা গেছে। ডাকাতরা ডাকাতি শেষ করে একই রাস্তা মসজিদের সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন, ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved