1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন বাউফলে সড়কের পাশ থেকে মানুষের আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার, এলাকায় আতঙ্ক  ডিএমপির শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হলেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব হাফিজুর রহমান পিপিএম (সেবা) সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল!

কপিলমুনিতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৬১৯ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছার কপিলমুনিতে মামার বিয়েতে বেড়াতে এসে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শামীম ইসলাম(০৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় ঘটনাটি ঘটেছে।শিশু শামীম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মোঃ ইসলামের পুত্র।ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক প্রতাপকাটির কুদ্দুসকে পালিয়ে যেতে সহায়তা করে।নিহত শিশু শামীমের নানা সোহরাব গাজী জানান,শিশু সামিম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাই তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু সামিমের মাথার উপর দিয়ে চলে যায়।
তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু সামিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানান,খবর পেয়ে তিনিসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সর্বশেষ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved