1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

রাজশাহী মহানগরীর সড়ক বিভাজকের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০০ Time View

স্টাফ রিপোর্টার-

রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। একই সাথে আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ঘটনায় বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা থানায় রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে।

এদিকে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন। এ কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে দোষীদের খুঁজে বের করতে নির্দেশ দেন এবং স্থায়ী বাসিন্দাদের সজাগ থাকার অনুরোধ জানান রাসিক মেয়র মহোদয়।

এ ব্যাপারে রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম জানান, রাসিক মেয়র জনাব এএইচএম খায়রুজ্জামান লিটন স্যারে দিক নির্দেশনায় নগরীর সড়ক বিভাজক বিভিন্ন প্রজাতির ফুলের গাছে সাজানো হয়েছে। পরিবেশ কর্মীদের নিবিড় পরিচর্যায় গাছগুলো বড় হয়ে উঠেছে। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কে বা কাহারা বহরমপুর রেল ক্রসিং হতে কাশিয়াডাঙ্গা সড়কের সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক বিভাজকে ১২৫টি বিভিন্ন কেটে ফেলেছে। এরমধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ রয়েছে। এছাড়া আরো ৫০টি গাছ তুলে নিয়ে গেছে। এ ব্যাপারে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved