1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা: র‌্যাব-১১’র অভিযানে ৫ আসামি গ্রেফতার, রহস্য উদঘাটন আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাউফলে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ প্রিয় মানুষটাকে সুখ দেওয়া বাধ্যবাধকতা না, এটি গভীর বোঝাপড়া ও নীরব দায়িত্ববোধ স্বামীর কবরের পাশে আশ্রয়—অসহায় সোনিয়া বেগমের হৃদয়বিদারক জীবনসংগ্রাম! বিসিকের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ! চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি! বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে বরগুনা জেলায় নিয়োগ পরীক্ষার ১ম দিনে শারীরিক মাপ ও কাগজ পত্র যাচাই বাছাই সম্পন্ন স্বামী বিদেশ থাকলেও দেশে শতাধিক পুরুষের সাথে সরাসরি ও অনলাইনে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে বরিশালের কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে (পর্ব- ১) বাউফলে আদাবাড়িয়ায় মাদক কারবারি গাঁজা জামালের স্ত্রী খাদিজা সহ দুই মাদক কারবারি আটক মিরপুরে স্ত্রীর হাতে স্বামী খুন!

২০ নভেম্বর প্রেক্ষাগৃহে সায়মা স্মৃতির “যন্ত্রণা”

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

বিডি ক্রাইম টাইমস বিনোদন ডেক্স:

চলচ্চিত্রের নতুন সম্ভাবনা নতুন নবাগত নায়িকা সায়মা স্মৃতি। সুন্দরী ও গ্ল্যামারাস এই তরুণী প্রথমবার প্রেক্ষাগৃহে আসছেন তার অভিনীত ‘যন্ত্রণা’ ছবিটি নিয়ে। এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। ভালোবাসার গল্প নিয়ে নির্মিত যন্ত্রণা ছবির কাহিনী সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ। ছবির নায়িকা সায়মা স্মৃতি জানান, আগামী ১০ নভেম্বর (শুক্রবার) দেশজুড়ে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

জানা যায়, যন্ত্রণা ছবিটি দিয়েই বড়পর্দায় অভিষেক ঘটছে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়া সায়মা স্মৃতি। অভিনয় ক্যারিয়ারের প্রথম ছবিটি নিয়ে এই মডেল – অভিনেত্রী বলেন, নতুন ছবি নিয়ে দর্শকদের মুখোমুখি হতে যাচ্ছি। যেহেতু চলচ্চিত্রে প্রথম কাজ করেছি, তাই প্রত্যাশাও একটু বেশি। আমি অনেক ছবির অফার পেলেও বুঝে শুনে ভালো একটি গল্পের ছবি দিয়ে যাত্রা করতে চেয়েছিলাম। এখন বলতে পারছি – যন্ত্রণা তেমনই একটি গল্পের ছবি।

সায়মা স্মৃতি আরও বলেন, নিজের সর্বোচ্চ মেধা – প্রতিভা দিয়ে চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। বাকিটা দর্শক বলতে পারবেন – কতটুকু পেরেছি। সময় যতটা ঘনিয়ে আসছে ততটা নার্ভাস লাগছে। তবে এতটুকু বলতে পারবো – প্রেক্ষাগৃহে এসে দর্শক নিরাশ হবেন না। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আহ্বান রইলো। আশা করছি, আমার প্রথম ছবিটি দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন।

ছবির নির্মাতা আরিফুর জামান আরিফ জানান, স্মার্ট মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটিতে চারটি গান রয়েছে। দুটি করে চারটি গান লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ, মিলন, আতিয়া আনিসা, অয়ন চাকলাদার ও কর্ণিয়া। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক ইমন সাহা।

ছবিতে সায়মা স্মৃতি, আদর আজাদ ছাড়া আরও অভিনয় করেছেন টিভি ও চিত্রনায়িকা মানসী প্রকৃতি, শতাব্দী ওয়াদুদ, ডন, বড়দা মিঠু, আশরাফ কবির, সোহেল রশিদ, গাঙ্গুয়া, জাহিদ, পারভেজ সুমন, শেখ স্বপ্না, পারভিন আক্তার, অতিথি শিল্পী তনামি হক প্রমুখ। পনির আহমদের চিত্রগ্রহণে চলচ্চিত্রটি সম্পাদনা করেছেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved