1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

কপিলমুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৪৯৩ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-

খুলনার পাইকগাছার কপিলমুনিতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন(১৭)নামে এক নববধূর মৃত্যু হয়েছে।সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় ঘটনাটি ঘটে।নিহত আয়েশা কপিলমুনির প্রতাপকাটি এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।ঐ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়,প্রায় ৮ মাস পূর্বে উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শা খাতুনের বিয়ে হয়।সোমবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে উপজেলার আগড়ঘাটার ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে গৃহবধূ আয়েশা পড়ে যান।এ সময় পেছন থেকে আসা দ্রতগতির একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved