1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

পরিত্যক্ত ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৩৯ Time View

জুলহাস আহমেদ, বরগুনা:

বরগুনায় নিখোঁজের ৩দিন পরে পরিত্যক্ত ঘর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা সোনার বাংলা এলাকার আবদুস সোবহান এর মেয়ে এবং জামাল হোসেনের স্ত্রী মোসাঃ লাইজু আক্তার (৪০)।

বুধবার (১৫ নভেম্বর) বেলা এগারোটার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে খুঁজতে নিজ ঘরের উত্তর পাশে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। পরে দুপুর দেরটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

মৃত্যু লাইজুর বাবা আবদুস সোবহান বলেন, আমার মেয়ে দীর্ঘদিন যাবত মাথায় সমস্যা নিয়ে ভুগতে ছিল। বিভিন্ন সময়ে তিনি ঘর থেকে বেরিয়ে যেতো আমরা আবার খুঁজে নিয়ে বাসায় আসতাম। গত তিনদিন ধরে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেছি। মেয়ের জামাই সে এখনো আমার মেয়েকে খোঁজার জন্য ঘুরে বেড়াচ্ছে, মৃত্যুর খবর সে জানতে পারেনি। আজকে পরিত্যক্ত ঘর থেকে মেয়ের লাশ পাওয়া গেছে। তবে ওর মাথায় সমস্যার কারণেই তার মৃত্যু হয়েছে আমাদের ধারণা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আঃ হালিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। আমাদের আইনি কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved