1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

বিএনপি জামায়াত জোটের অবরোধ হরতাল,জ্বালাও পোড়াও,অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ৩৩৮ Time View

নিজস্ব সংবাদদাতাঃ

ঢাকা জাতীয় প্রেসক্লাব এ শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এর আয়োজনে বিএনপি জামায়াত জোটের অবরোধ-হরতাল,জ্বালাও-পোড়াও,অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,সভাপতি মন্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ, আহব্বায়ক শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ।

তিনি বলেন বিএনপি জামায়াত খুনির দল।বিএনপি নেতা জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত মানুষ খুন করেই চলছে। তারা এ পর্যন্ত অনেক শ্রমিক, কৃষক, পুলিশ সহ নানা পেশার মানুষকে কুপিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও বাসে আগুন দিয়েও অনেক মানুষকে হত্যা করে। রেল লাইন উপড়ে ফেলছে।আমরা লক্ষ্য করেছি তারা হরতাল অবরোধের নামে গাড়ি পোড়াচ্ছে,প্রায় দুইশত গাড়িতে আগুন দিয়েছে,কয়েকশ গাড়ি ভাংচুর করেছে,দুই জন পুলিশকে হত্যা করেছে,দুই জন শ্রমিকেও হত্যা করেছে।তিনি আরও বলেন আগামি ২৯শে নভেম্বর ২০২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ঢাকা মতিঝিল বক চত্বরে গনজামায়েত ও গনমিছিলের আয়োজন করা হয়েছে এবং আগামি ১লা ডিসেম্বর শুক্রবার বিকেল ৩ টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান।জয় বাংলা জয় বঙ্গবন্ধু,দুনিয়ার মজদুর এক হও।এই স্লোগানের মাধ্যমে সংবাদ সম্মেলন শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved