
মোঃ মনিরুল ইসলাম,বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব এবং বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন সিকদার, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জসিম সিকদার ও মো. জিয়া সিদ্দিকী ও সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদীন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আমতলী উপজেলার সভাপতি মো:মনিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।