1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

গাইবান্ধা ০৫আসনে স্বতন্ত্র প্রার্থী বুবলীর গাড়িবহরে হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ Time View

মো:সৈকত জামান(প্রিন্স)
ফুলছড়ি-গাইবান্ধা :

গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলার অভিযোগ ওঠেছে।

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তার কাছে নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিয়ে গাড়ি বহর নিয়ে সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন দেয়।

এ সময় তার গাড়ি বহরে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা । এক পর্যায়ে তারা গাড়িবহরের ভেতরে ঢুকে লাঠি নিয়ে হামলা করে। এ সময় অন্তত পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেন, কে বা কারা আমার গাড়ি বহরে আকস্মিক হামলা চালায় এবং মোটরসাইকেল ভাঙচুর করে। আমি এই ঘটনার বিচার চাই।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান জানান, এ ধরনের কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved