1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

ধামরাইয়ে সিন্ডিকেটের কবলে পেঁয়াজ, প্রশাসন নিরব

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪০ Time View

মোঃ রাসেল মিয়া ,ধামরাই ঢাকা (ক্রাইম)

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের অজুহাতে ঢাকার ধামরাইয়ে সিন্ডিকেটের কবলে পেঁয়াজের বাজার। অথচ প্রশাসন এ ব্যাপারে নিরব। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা বৃদ্ধি হয়েছে। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে বেড়েছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা। হঠাৎ করে আমদানি বন্ধের খবরে পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করে বিক্রি করছে এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। রবিবার সকালে ধামরাই বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
ধামরাই বাজারে পেঁয়াজ কিনতে আসা ওয়াসিম উদ্দিন বলেন, বাজারে পেঁয়াজ কিনতে এসে দেখি পেঁয়াজ নেই। অল্প কিছু দোকানে পেঁয়াজ থাকলেও দাম অনেক বেশি। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়ে গেলাম। প্রশাসনের পক্ষ থেকে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। ধামরাই কালামপুর বাজারে পেঁয়াজ বিক্রেতা শহিদুল ইসলাম শহীদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে বাজার থেকে পেঁয়াজ উধাও হয়ে গেছে। মোকাম থেকে ১৯০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনে ২০০ টাকায় বিক্রি করছি। জানা যায় , ভারত পেঁয়াজ রপ্তানি ৩১ মার্চ ২০২৪ সাল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যার ফলে এখন আর পেঁয়াজ রপ্তানি করবেন না ভারত সরকার। হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার কারণে পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বৃদ্ধি করে বিক্রি করছে। এ বিষয়ে ধামরাই উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved