1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

বাউফলে কোপাকুপিতে রক্তাক্ত জখম ২জন সহ গুরুত্বর আহত সোহাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩১৬ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে দু’পক্ষের কোপাকুপিতে রক্তাক্ত জখম হয়ে প্রথম পক্ষের কিসলু প্যাদা (২৫) ও কিসলুর মা আহত সহ অপর পক্ষের সোহাগ হাওলাদার (৩৫) গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে আহত হয়েছে।

রোববার (১০ই ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল সংলগ্ন পশ্চিম পাশে এঘটনা ঘটে। আহত কিসলু, কালাইয়া গ্রামের বাসিন্দা মোঃ ইসমাঈল প্যাদার ছোট ছেলে ও গুরুত্বর আহত সোহাগ, একই গ্রামের বাসিন্দা মোঃ আলম হাওলাদারের বড় ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, আজ থেকে তিনদিন আগে ভাই ভাই ওয়ার্কশপে মালিক রুহুল আমিনের সাথে স্থানীয় সজিব নামের এক ছেলের সাথে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে আজ দুপুরের আগে মোটরসাইকেল ওয়াশ দোকানের মালিক হাচান, জুলহাস ও কিসলু তিন ভাই মিলে এবং ভাই ভাই ওয়ার্কশপের মালিক রুহুল আমিন ও অপর পক্ষের সোহাগ হাওলাদারের মধ্যে বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায় হাচান, জুলহাস ও কিসলু তিন ভাই মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অপর পক্ষের সোহাগ হাওলাদারকে ধাওয়া দেয়। এদিকে সোহাগ দৌড়ে গিয়ে এক রাম দা নিয়ে আসার সময় স্থানীয়দের বাধার মুখে দা রেখে অপর পাশ দিয়ে সোহাগ হাওলাদার পুনরায় একটা রড নিয়ে হামলা করার সাথে সাথে তিন ভাই হাচান, জুলহাস ও কিসলু এলোপাতাড়ি ভাবে কোপানো শুরু করে। এসময় তিন ভাইয়ের মধ্যে কিসলু দায়ের কোপে পায়ে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। কিসলুর মা বাধা দিতে আসলে সেও আহত হন।

স্থানীয়রা আরও জানান, সোহাগ হাওলাদারের হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর রক্তাক্ত জখম হয়েছে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে বাউফল হাসপাতালে ভর্তি করে। এদিকে জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ হাওলাদারকে বরিশাল হাসপাতালে রেফার করেছেন।

ঘটনাটির ব্যাপারে আহত ও তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করে প্রতিবেদকে ব্যর্থ হওয়ায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved