1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Title :
গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ঢাকার যানজট নিরসন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নব নিযুক্ত দুই প্রশাসকের কাছে খোলা চিঠি নীলফামারীতে গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবৈধ ৪টি টিনসেট উচ্ছেদ ডাকাতের এলোপাথাড়ি গুলিতে পাথরঘাটায় দুই মৎসজীবী আহত জামায়াতের হাতে খালি নাটাই , ঘুড়ি নেই আকাশে, বাতাসের গতিও ধীরগতিতে, ছদ্মবেশেই অনেক দুর! জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু

কলাপাড়ায় নৌকার বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে ৭ কর্মীকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৫ Time View

মোঃ আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা বিজয়ী প্রার্থীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করতে আসার পথে নৌকার ৭ কর্মীকে কুপিয়ে জখম করেছে পরাজিত ঈগল প্রতীকের সমর্থকরা। সোমবার সকাল দশটার দিকে উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মুমুর্ষ অবস্থায় বশির চৌকিদার (৫০) নামের এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিয়াখালী হাটখোলা বাজার থেকে এমপির সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামীলীগ অফিসের উদ্দেশ্যে রওয়ানা দেয় নৌকার সমর্থকরা। এসময় ওই বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌছলে টিয়াখালী ইউপি চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
টিয়াখালী ইউপি চেয়ারম্যান মো : সুজন মোল্লা বলেন, এ ঘটনার সাথে আমি এবং ভাইয়েরা কেহ জড়িত নই।ওখানে আমরা ছিলামওনা। উল্টো ওরা ৫০/৬০ জনের একটি দল ঐ লোকজনের উপর হামলা করতে গিয়ে গ্রামবাসীর হামলার স্বীকার হন।
এ ঘটনার সময় ওখানে পুলিশও ছিল ।তাদের কাছথকেও সত্যতা জানতে পারেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এঘটনায় এখনো অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্হা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved