1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

অবশেষে সেই পটুয়াখালী বিশ্ববিদ্যালয় নিয়োগে অনিয়ম তদন্তে কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৫ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনুমোদন না নেওয়া, বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করা, পদবিহীন স্থানে নিয়োগ, আবেদন না করেও নিয়োগ পাওয়া ও নিয়োগের মানদন্ডে অভিযোগ তদন্ত করবে কমিটি।

সূত্র জানায়, ২০২২ সালের ১৬ নভেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে- কর্মকর্তা ও কর্মচারীসহ মোট ৩৯ জনের নিয়োগের কথা থাকলেও ২ ডিসেম্বর ২৩ রিজেন্ট বোর্ডে ৫৮ জনকে নিয়োগ নেওয়া হয়। মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছেলেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিবারের সদস্যদের নিয়োগ দেওয়াসহ নানাবিধ অভিযোগ ওঠে।

এরপর শিক্ষক সমিতি গত বছরের ২৭ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় লিখিতভাবে অভিযোগ করেন। মাউশি থেকে সে অভিযোগের বিষয়ে তদন্ত করতে নির্দেশ দেয়া হয়। এরপর চলতি বছরের গত ২৮ জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করেছে ইউজিসি।

এবিষয়ে জানতে চাইলে ইউজিসি সচিব এবং তদন্ত কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস জামান বলেন, ‘আমাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের কাজ শুরু করবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved