1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

গাজীপুরে ট্রাকচাপায় নিহত -৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩০ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরে ট্রাকচাপায় নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার টালাবহ গ্রামের আব্বাস আলীর ছেলে জাহিদুল ইসলাম, একই গ্রামের ইয়াকুব মুন্সীর ছেলে মবজেল, বাওমান গ্রামের মৃত হাসান আলীর ছেলে শওকত আলী। ট্রাকচাপায় আহত আব্বাস আলী ও রমজানকে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি শাহাদত হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুরের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে রিকশা আসছিল। এসময় বিপরীত দিক থেকে টাঙ্গাইলগামী সিমেন্টবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিলে তিনজন নিহত ও দুই জন আহত হন। এ ঘটনায় সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved