1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১) জুলাইকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, জুলাইয়ের প্রথম প্রহরে- আমানউল্লাহ আমান

কটিয়াদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৯ Time View

নাঈম ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি,

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের স্মরণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে ‌। কটিয়াদী  উপজেলা ভূমি অফিস  সংলগ্ন শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে  ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা পরিষদ,পৌরসভা,উপজেলা আওয়ামীলীগ,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেস ক্লাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করেন।পুষ্প স্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
২১শে ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‌। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 আলোচনা সভায়  বক্তারা বলেন, ২১ ফেব্রুয়ারী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতির জীবনে এক গৌরবের দিন। ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে নেমেছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই সেই গৌরবময় জাতি, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল। তাই সারা বিশ্বে এই দিনটি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved