1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Title :
অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল!

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৭০ Time View

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে খাস সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা পৌরসভার ২নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর স্ত্রী নবিরণ বিবি সোমবার এসংবাদ সম্মেলন করেন। রোববার একই বিষয় নিয়ে সহিল উদ্দীন মিস্ত্রির স্ত্রী হাসিনা বেগম সংবাদ সম্মেলন করেন। পাল্টা সংবাদ সম্মেল নবিরণ বিবি লিখিত বক্তব্যে বলেন, হাছিনা বিবি শিববাটী মৌজায় ২৫২/৩৫৭ দাগে এক একর জমি বন্দোবস্ত নিয়ে ভোগ দখল করছে। এছাড়া একই মৌজায় ২৫২/২৬৮ দাগে আমার নিজ,আমার স্বামী বাবর আলী গাজী ও আমার পুত্রবধুর নামে ২০১৩-১৪ সালে বন্দোবস্তের জন্য আবেদন করি। যা দখলে রয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে সরকারকে বিবাদী করে ৪৮/১৪ দেঃ মামলা করেন আমার স্বামী। যা বর্তমানে চলমান রয়েছে। এদিকে প্রতিপক্ষরা তাদের বন্দোবস্ত জমির বাইরে আমাদের জমি দখলের পায়তারা করছে।

গত ২৪ ফেব্রুয়ারী প্রতিপক্ষরা উক্ত জমি দখল করতে যায়। সেসময় তারা আমাদের বাসা বাড়ি ভাংচুর করে, বাঁধ কেটে, মাছ ধরে নিয়ে যায়। এদিকে উল্টো আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে দোষারোপ করেছে। যেখানে যেসব ব্যক্তিদের নাম উল্লেখ করে সন্ত্রাসী বর্ণনা দেয়া হয়েছে তাদেরকে আমরা চিনিনা। প্রকৃত পক্ষে প্রতিপক্ষরা আমাদের হয়রানি করার জন্য সাংবাদিক সম্মেলন করে দোষারোপ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved