1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

বাড়িতে বসে মাসের পর মাস বেতন নিচ্ছেন নবাবগজ্ঞের এক কৃষি কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৫৩৯ Time View

মোঃ রাসেল মিয়া ধামরাই (ক্রাইম)

কর্মস্থলে না এসে, অফিস না করে মাসের পর মাস বাড়িতে বসেই বেতন নিচ্ছেন সরকারি এক কৃষি কর্মকর্তা। সরকারি এই কৃষি কর্মকর্তার নাম মুহাম্মদ আনোয়ার হোসেন (বাবু)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নে জয়কৃষ্ণপুর ব্লকে উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলায় বাইচাইল এলাকায়। জানাযায়, তিনি কর্মস্থলে না এসে মাসের পর মাস অনুপস্থিত থাকেন। নিজেদের ব্যবসা বানিজ্য নিয়ে ব্যস্ত থাকেন। এ নিয়ে বিগত সময়ে তাকে কয়েকবার শোকজ করা হলেও তাতে কোন লাভ হয়নি। ঐ কর্মকর্তা বহাল তবিয়তে আছেন। তার ইচ্ছেমত তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে যাচ্ছেন।

গত ১১ মার্চ সোমবার খোঁজ নিয়ে জানা যায়, তিনি কর্মস্থলে না এসে বাড়িতে অবস্থান করছেন। তার সাথে যোগাযোগ করা হলে বাড়িতে অবস্থান করেই ঢাকায় আছেন বলে মিথ্যা তথ্য দেন। পরক্ষণেই তিনি বাড়ি অবস্থান করছেন বলে স্বীকার করেন।

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আসমা জাহান জানান, কর্মস্থলে অননুমোদিত ভাবে অনুপস্থিত থাকা আনোয়ার হোসেনের জন্য কোন নতুন ঘটনা নয়। গত ৭ মার্চ বৃহস্পিতিবার অননুমোদিত অনুপস্থিতির জন্য তারিখে তাকে শোকজ করা হয়েছে। শুধু এবার নয়, এর আগে আরও একাধিকবার তাকে শোকজ করা হয়েছে কিন্তু তাতে কোন লাভ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved