1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১! ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক আসামি বাউফলের সেই কুখ্যাত ডাকাত বাচ্চু সরদার গ্রেফতার ফায়ার সার্ভিস অধিদপ্তরে নিয়োগ,বদলী, টেন্ডার ও লাইসেন্স খাতে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! (পর্ব- ১)

কলাপাড়ায় চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৫৭ Time View

মোঃ আরিফ সিকদার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় চাঁদাবাজদের হুমকি ও অত্যাচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন ভূক্তভোগী মো. আবু হানিফ। রবিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন। উপজেলার মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন ও তার লোকজনদের বিরুদ্ধে চাঁদা দাবীর অভিযোগ করেন তিনি। এবিষয়ে ১২ জনকে আসামী করে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।

লিখিত বক্তব্যে আবু হানিফ বলেন, তিনি উপজেলার মহিপুর ইউনিয়নের মহিপুর মধ্যবাজারের একজন হোটেল ব্যবসায়ী। মহিপুর বাজারে সোহান নামক একটি আবাসিক হোটেল তৈরী করে সুনামের সহিত দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছেন। মহিপুর বন্দরে কারিতাস ভবনের দক্ষিন পাশে হাইওয়ে সংলগ্ন ১৮ শতাংশ জমি ক্রয় করে তিনি ও তার ভাই ইব্রাহীম ভোগদখল করে আসছে। সেখানে ৫ তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন। ফলে, চক্ষুশুল হয়ে ওঠে চাঁদাবাজদের। স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন, লাদেন ওরফে সত্তার, রুহুল আমিন ওরফে দুলাল ডাক্তারসহ আরো কয়েকজন একত্রিত হয়ে তার কাছ থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে তাদের অপর এক সঙ্গী ইউনুস হাওলাদারকে দিয়া তার নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নং সিআর ৮৩০/২০২৩। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ওই মামলাটিকে মিথ্যা বলিয়া আদালতে রিপোর্ট দাখিল করেন। তবে, ওই রিপোর্ট দাখিলের পরে তারা আরো ক্ষিপ্ত হয়ে তাদের ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। সেই সাথে ভবনের পাশে অবস্থিত তাদের রাইচ মিল ও তেলের মিল বন্ধ করে দিয়ে ১৩ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। টাকা দিতে অস্বিকার করলে তাকে মারধর করে গুরুত্বর ফুলা ও জখম করে। এসময় লাদেন সত্তার তার পাঞ্জাবির পকেট থেকে নগদ ৫৫ হাজার টাকা নিয়া যায়। ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তারা দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করার জন্য বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছে সাধারন মানুষসহ ব্যবসায়ীরা। চাঁদা না দিয়ে কেহ বিল্ডিং নির্মাণসহ ব্যবসা বাণিজ্য করতে পারছেন না। এসকল চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন ভূক্তভোগী।
এ ব্যাপারে অবদুল মালেক আকন জানান,আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যে বানোয়াট ও ষড়যন্ত্র মূলক অভিযোগ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved