1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Title :
১০০ টাকার নিচে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা! এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১!

সরকারি চাকরির সঙ্গে ব্যবসাও পরিচালনা করছেন রিমা আক্তার 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৭১ Time View

বরগুনা জেলা প্রতিনিধি:

সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা পরিচালনা করে আসার অভিযোগ উঠেছে বামনা উপজেলায় কর্মরত এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম রিমা আক্তার। তিনি বামনার বুকাবুনিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহকারী পদে কর্মরত আছেন। 
খোঁজ নিয়ে জানা যায় রিমা আক্তার বামনা শহরে আল আরাফা ইসলামি এজেন্ট ব্যাংক এর স্বত্বাধিকারী। দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা পরিচালনা করে আসছেন। সরকারি চাকুরীতে তিনি কর্মরত থেকে এমন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানার জন্য অভিযোগ উঠেছে চাকুরিতেও নিয়মিত কর্মস্থলে যান না। 
এব্যাপারে রিমা আক্তার অভিযোগ স্বীকার করে বলেন চাকুরীতে যোগদানের পূর্ব থেকে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। এখন তার পরিবর্তে তার স্বামী দেখাশোনা করে। সরকারি চাকরিতে থেকে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা থাকা যায় কিনা এমন প্রশ্ন করলে রিমা আক্তার বলেন দ্রুত সময়ের মধ্যে এজেন্ট ব্যাংকিং ব্যবসা থেকে অব্যাহতি নেব।
এ ব্যাপারে বামনা উপজেলায় সদ্য যোগদান করা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, সরকারি চাকুরী নীতিমালা ভঙ্গ করে কেউ যদি ব্যবসা প্রতিষ্ঠান করে তার বিরুদ্ধে সরকারি চাকরি নিয়ম অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে। 
পরিবার পরিকল্পনা বরগুনা জেলার উপ পরিচালক মাহমুদুল হক আজাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved