1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ! পোরশায় সাংবাদিকের ছবি প্রকাশ করে অপপ্রচারের অভিযোগ আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা

কাঞ্চন পৌরসভা নির্বাচন রূপগঞ্জে মেয়র প্রার্থীর উপর হামলার ঘটনায় কাউন্সিলরকে শোকজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ২৬৯ Time View

মো: রাসেল মোল্লা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভা নির্বাচনে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব খানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং অফিসার ইস্তাফিজুল ইসলাম আকন্দ সাক্ষ্যরিত নোটিশে আচরণবিধি লঙ্ঘের বিষয়ের ২৪ ঘন্টার মধ্যে আইয়ুব ভুইয়াকে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।
এর আগে, গত বুধবার বিকেলে মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশার সমর্থক ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খানকে তার লোকজন নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার লোকজনের উপর হামলা চালিয়ে রফিকসহ ২০ জনকে আহত করে। এ ঘটনায় আইয়ুব খানকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনায় মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক বাদী হয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ করেন।
নোটিশে বলা হয়, কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত কাউন্সিলর আইয়ুব খান তার লোকজন নিয়ে জগ প্রতীকের মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক ও তার সমর্থকদের উপর হামলা এবং ব্যাপক ক্ষতি সাধন করে। আপনার আচরণ এবং আপনার সমর্থকগণ গোলযোগ ও উশৃঙ্খল আচরণ দ্বারা শান্তিপূর্ণ পরিবেশ ভঙ্গ করে যা আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে নির্বাচন অফিসে লিখিত জবাব প্রদানের নির্দেশ প্রদান করা হলো।
এ ব্যাপারে অভিযুক্ত আইয়ুব খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একটু ব্যস্ত আছি পরে কথা বলি বলে ফোনটি কেটে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved