1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে পুলিশের পরিদর্শক-কনস্টেবলসহ আহত – ৯

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩০১ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রঙ্গিলাবাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনরত একটি কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাজীপুরের শিল্পপুলিশের পরিদর্শক ও কনস্টেবল আহত হন।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, ওই ঘটনায় নারীসহ অন্তত ৭জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে জামেলা খাতুনের অবস্থা সংকটাপন্ন।

তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় আনোয়ারা নিট কম্পজিট কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টাকালে ওই ঘটনা ঘটে। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক আসম আব্দুর নূর ও কনস্টেবল ইয়াসিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে তারা মজুরি কাঠামো অনুযায়ী বেতন-ভাতা দাবি করে আসছিল। কারখানা কর্তৃপক্ষ গ্রহন করেনি।

কারখানার শ্রমিক হাজেরা আক্তার, রোজিনা আক্তার ও রুবেল মিয়া জানান, দাবি না মানায় আজ দুপুর প্রায় ১২টার দিকে তারা কর্মবিরতি দিয়ে পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। সেখানে তারা বিক্ষোভ করছিলেন।

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পুলিশ সেখানে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার প্রস্তাব দেন শ্রমিকদের। শ্রমিকরা তা অগ্রাহ্য করে। পরে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে তারা। এতে গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক আসম আব্দুর রব ও কনস্টেবল ইয়াসিন আহত হন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে শ্রমিকরা অভিযোগ করেন, ওই ঘটনায় কারখানার শ্রমিক জামেলা খাতুন, লিপি আক্তার, লিজা আক্তার, সুমাইয়াসহ সাত শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে জামেলা খাতুনের অবস্থা সংকটাপন্ন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved