1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

বাউফলে বিকাশ কর্মীকে কুপিয়ে মোটা অংকের টাকা ছিনতাই, আটক ৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৭৩ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

পটুয়াখালীর বাউফলে হিরন (৩০) নামে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ৩জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত হিরনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশকর্মী মামুন ও হিরন ঘটনার দিন পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে বাউফল আসার পথে নওমালা ও দাশপাড়া সীমান্ত এলাকায় ৫ জন অস্ত্রধারী মোটরসাইকেলের গতিরোধ করে ১৬ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাতে হিরন বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে বাউফল ও দশমিনা থানার ওসি এবং সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় দশমিনা উপজেলার ঠাকুরের হাট এলাকা থেকে প্রিন্স (২৩) ও সোহাগ (১৮) নামে দুই ছিনতাইকারী ও নিজ এলাকা থেকে শাহীন (২৩) নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। 

ছিনতাইকারীদের বাড়ি বাউফল উপজেলার সদর ইউনিয়নের সোমবাড়িয়া বাজার ও বিলবিলাস এলাকায়।

পটুয়াখালী বিকাশের ম্যানেজার গোবিন্দ চন্দ্রপাল জানান, দুপুরে পটুয়াখালীর একটি ব্যাংক থেকে সাড়ে ১৬ লাখ টাকা তুলে মোটরসাইকেলযোগে বিকাশকর্মী হিরন ও মামুন এজেন্টদের মধ্যে টাকা বিতরণের জন্য যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা হামলা করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাইকারীদের বাধা দিতে গেলে বিকাশকর্মী হিরনকে কুপিয়ে আহত করে। 

বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved