1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মৃ/ত্যু! বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

মোঃ শফিয়ার রহমান।।

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। গত বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা। যার ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে প্রদান করা হয়েছে চাউল ১২ মেট্রিক টন, খাবার স্যালাই ৫ হাজার প্যাকেট, বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।
অন্যদিকে টীম খুলনা বিল্ড খুলনা সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন, বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন ও রেদোয়ান রোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, কাজি সোহাগ ও শফিয়ার রহমান।
এ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে  ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved