1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে!

বাউফলে সত্তরোর্ধ্ব বৃদ্ধের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩০১ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে আঃ রাজ্জাক খলিফা (৭২) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ-পুলিশ। 

শনিবার(৩১ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকার নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়। আঃ রাজ্জাক উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামের খলিফা বাড়ির মৃত. তোজম্বর খলিফার ছেলে। 

নিহত আঃ রাজ্জাক খলিফার ছেলে মোঃ জাহাঙ্গীর খলিফা জানান, তার বাবা  মানসিক রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার তিনি নিখোঁজ হন। শনিবার সকালে স্থানীয়দের কাছে জানতে পারেন কালাইয়া নৌ ফাঁড়ির পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। এরপর ফাঁড়িতে গিয়ে তার বাবার লাশ সনাক্ত করেন।  

কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved