1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

শ্রীপুরে পরকীয়ায় জরিত সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যা যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View

মোঃ আশরাফুল ইসলাম

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাঁকে আটক করা হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌর এলাকার আনসার রোডের ফজলুল হক মিলিটারির বাড়ির ভাড়াটিয়া পোশাককর্মী রুবেল মিয়া (২৬) তাঁর স্ত্রী মাহমুদা আক্তারকে (২২) পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ তুলে ব্যাপক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ রুবেলকে হাসপাতাল থেকে আটক করে। রুবেল মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে,নিহত মাহমুদা একই গ্রামের মোস্তফার মেয়ে। রুবেল মিয়া ফজলুল হক মিলিটারির বাড়িতে ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, নিহতের ভাই আবুল কালাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। আটক যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved