1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Title :
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ

রাস্তার পাশে রাখা এলপি গ্যাসের ট্যাংকার বিস্ফোরণে দগ্ধ – ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরে শ্রীপুরে সড়কের পাশে রেখে এলপি গ্যাসের ট্যাংকার মেরামতের সময় বিস্ফোরণে ৩ নারী দগ্ধসহ ৪জন আহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ি বাজারের উত্তর পাশে দেওয়ানি বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া ও শামসুল হকের স্ত্রী হালিমা এবং এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা। এসময় মিফতাহ উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে আক্রাম হোসেন জানান, ‘রাজাবাড়ি বাজারের উত্তর পাশের ওই স্থানে মোহাম্মদ আলীর পতিত জায়গায় রনি মিয়া নামের এক ব্যবসায়ীর একটি এলপি গ্যাসের ট্যাংকার রাখা ছিল। ওই গাড়ি লিকেজ হয়ে ট্যাংকার থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি কোম্পানির লোকদের বললেও তারা ব্যাবস্থা নেয়নি। সোমবার সকালের দিকে হঠাৎ ট্যাংকারে বিস্ফোরণ ঘটলে পাশের বাড়িতে গিয়ে আঁচড়ে পড়ে। এসময় সেখানে থাকা ৩ নারী আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা আহত পথচারী মিফতাহ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় আলা উদ্দিন ও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায়, রনি মিয়া নামের এক ব্যবসায়ী ওই জায়গায় মাঝে মধ্যেই গ্যাস সিলিন্ডার ভর্তি গাড়ি রাখে। এরপর সেখানে গ্যাসের সিলিন্ডারের কভার খুলে মডিফাইড করে থাকেন। বিষয়টি রহস্যজনক হলেও কেউ আগ্রহ করে জানার চেষ্টা করেনি।’

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: রুচি বলেন, ‘দগ্ধ অবস্থায় ৩জন মহিলাকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে হালিমাকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ২ জনকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করানো হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved