1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

খুলনার পাইকগাছায় ৫: কিলোমিটার দুরবর্তী ইউনিয়ন থেকে পৌরসভায় পানি বন্ধে গদাইপুর ইউনিয়নবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ Time View

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি, ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু পাতি নেতা/কর্মী ও দালালদের যোগসাজসে পেশী শক্তির বলে পৌরসভা হতে গদাইপুর শক্তিশালী পানির প্লান্ট স্থাপন পর্যন্ত মেইন সড়কের মাটির নিচ দিয়ে ৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করে।

এ সময় তাদের ষড়যন্ত্র বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, আন্দোলন সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। অথচ তারা আওয়ামী ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যহত রাখে।

এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে তারা বিগত সময়ে বিভিন্ন হয়রানিমুলক মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করার চক্রান্তে লিপ্ত থাকে। তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধনসহ পুর্বের ন্যায় সকল প্রকার প্রতিবাদ সংগ্রাম অব্যহত থাকবে বলে জানান। এ সময় বক্তারা আরো বলেন, রক্ত দিবো, জীবন দিবো, তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিবো না। মানববন্ধনে গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা এসএম আমিনুল ইসলাম, গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল, মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাসেমী, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ শহিদুল ইসলাম, জাহানারা বেগম, খুকু মনি। ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃকামাল সরদার, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, কাজী আবুল বাশার খোকা, রওশন সরদার, কাজী সিফাত উল্লাহ, আল-আমিন মোড়ল, কাজী ইস্তেফা, শামিম হোসেন, কাজী শুভ , রজব আলী গাজী, শামসুর রহমানসহ ইউনিয়নের সকল স্তরের শতশত মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved