1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

আমতলীতে ঘর তুলতে গিয়ে মারধরে আহত হলেন কাঠ ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন কাঠ বাজারে ঘর তোলা কে কেন্দ্র করে মারধর করার ঘটনা ঘটেছে। আহত ১ জন।
আহত হলেন মো খোকন হাওলাদার( ৪০) ৪ অক্টোবর শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে,স্হানীয় সুএে জানা যায় কাঠ বাজারে ব্যবসায়ী মো খোকন হাওলাদার তার নিজ ঘরের পজিশনে ঘর তোলতে গেলে একই কাঠ বাজারের কতিপয় কাঠ ব্যবসায়ী সজল খান, ,সিদ্দিক খান,রশিদ খান ও জিহাদ খা নেতৃত্বে খোকন হাওলাদারকে বাধা দেয়, কথার কাটাকাটিতে এক পর্যায় খোকন হাওলাদার কে বেধরক মারধর করে ও খোকন হাওলাদারের সানি এন্টারপ্রাইজ কাঠ ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও মালমাল লুট করে নিয়ে যায়। পরে স্হানীয় মো, দুলাল বয়াতি ও খোকনের ছেলে রায়হান খোকন হাওলাদার কে উদ্ধার করে আমতলী সদর হাসপাতালে ভর্তি করে।আহত খোকন হাওলাদার বলেন, বিগত হাসিনা সরকারের আমলে ও আমার ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছিল আমি তার কোন বিচার পাইনি এখন ও সেই দোষরা এখনও এ কাজ চালিয়ে যাচ্ছে।
কাঠ ব্যবসায়ী রশিদ খান বলেন,এ অভিযোগ মিথ্যা ও ভিওিহীন।

পরে দুই পক্ষদ্বয় শালিসী বৈঠকে মিমাংসা হবার সিদ্ধান্তে একমত হন।তারা বলেন উপজেলা যুবদলের আহবায়ক ও আমতলী পৌর বিএনপির আহবায়ক মো,কবির উদ্দিন ফকিরের মাধ্যমে যে শালিসীর রায় হবে আমারা তা উভয় পক্ষই মেনে যাবো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন,অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved