1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Title :
স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে দৈনিক বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের সহযোগিতায় নিরাপদ বৃদ্ধাশ্রমে ঠাই হলো বৃদ্ধ লুৎফর রহমানের বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্ণনা আ/প’ত্তিকর অবস্থায় ধরা খেয়ে অ/ন্তঃস/ত্ত্বা চাচীকে বিয়ে করলো ভাতিজা! মধু খাওয়ার অপরাধে মৌমাছির কামড় খেলো এডিসি সাকলায়েন! ধরাছোঁয়ার বাইরে পরী ব্যক্তিগত সোনায় হাত দিয়েছে সরকার! নিয়মনীতির তোয়াক্কা না করেই বিআইএমে আউটসোর্সিংয়ের নোয়া প্রদান !

আলেমদের বাদ দিয়ে দেশ সংস্কার সম্ভব নয় – মুফতি ফজলুল করিম চরমোনাই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮২ Time View

মোঃ আশরাফুল ইসলাম,শ্রীপুর (গাজীপুর)

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজীপুরের শ্রীপুরে এক গণ সমাবেশে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেব (শায়েখে চরমোনাই)।

গাজীপুরের শ্রীপুরে ৭ অক্টোবর (সোমবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক গণ সমাবেশের আয়োজন করা হয়। তিনি উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

হাফেজ মাওলানা ইউনুস আহম্মেদ এবং মুফতি শাহ্ মুহাম্মদ নাঈম নূরের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আলমগীর হোসাইন, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন,
আমরা আন্দোলন করছি বৈষম্য দূর করতে।বিগত সরকারের সময় সবচেয়ে বেশি বৈষম্য এবং নির্যাতনের শিকার হয়েছে এ দেশের আলেম সমাজ।
সে সময় আমাদেরকে ইসলামী মাহফিল পর্যন্ত করতে দেওয়া হয়নি।আলেমদের নামে বিভিন্ন প্রকারের মামলা-হামলা,হয়রানি ও যুলুম-নির্যাতন চালিয়েছে।আলেমদের প্রতি নির্যাতনের কারনে আল্লাহ তাদের উপর গজব নাযিল করেছেন।আর এই জন্যই তাদের এই পরিণতি।
তিনি আরও বলেন,আমার দেশ বাংলাদেশ, এদেশের সংবিধান কেন ভারতের সংবিধানের মত হবে? মূলত সংবিধান পরিবর্তন, বৈষম্য দূরীকরণ,দেশ সংষ্কার ও ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করেছি।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন,আমরা আন্দোলন করেছি দেশ সংষ্কারের জন্য। আপনারা যদি মনে করেন আলেম সমাজ বাদ দিয়ে দেশ সংষ্কার করতে পারবেন তাহলে ভুল।আবার বৈষম্য তৈরি হবে।আলেম সমাজ বাদ দিয়ে দেশ সংষ্কার কখনই সম্ভব নয় বলে তিনি বলেন।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আলমগীর হোসাইন বলেন,আমরা চাই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক।থাকবেনা কোন বৈষম্য, ধনী-গরিবের ভেদাভেদ। সবাই পাবে তার ন্যায্য অধিকার। এ দেশ আমার আপনার বাংলাদেশী সবার।

উক্ত গণ সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল মুফতি নাসির উদ্দীন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি. এম.রহুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved