1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন

বিএনপি’র মিছিলে আ.লীগ কর্মী বাঁধা দিতে আহত যুবদল নেতা

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন থেকে বিএনপির মিছিলে আসা আওয়ামিলীগ নেতা কর্মী দেখতে পেয়ে বাঁধা দেয় যুবদল নেতা। এসময় বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হন যুবদল নেতা।

আজ সোমবার সকাল সারে ১০টার দিকে মিছিলটি গুলিশাখালী বাজারে এবং পরে খেকুয়ানি বাজারে আসার সময় এঘটনা ঘটে।

বিএনপির দলীয় সূএে জানা যায়,গত ৭ই নভেম্বর আমতলী উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসে তৃনমুল বিএনপির নেতাকর্মীর সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ১৫ হাজারের অধিক জনসমাবেশে একটি ঐতিহাসিক সভা জনসমুদ্রে পরিনত হয়। তাই দেখে বিএনপির একটি ঈর্ষানিত মহল আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিভিন্ন দল থেকে আসা বিএনপির হাইব্রিড নেতা আজ আলাদা কর্মসূচি পালন করে।

গুলিশাখালী বাজার হতে আমতলী আসার সময় মিছিলে আওয়ামিলীগ নেতা কর্মী দেখতে পেয়ে গুলিশাখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিক বিশ্বাস বাধা দেয়।

এ সময় ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে হামলায় দলটির যুবদল নেতা আহত হয়েছেন।

আহত যুবদল নেতা হলেন উপজেলার গুলিশাখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ মনির ঘরামী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ তানভীর শাহরিয়ার বলেন,আহতের কপালে, গালে,কাঁধের ডানপাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছেএবং হাসপাতালে চিকিৎসাধী রয়েছে।

যুবদল নেতা মোঃ মনির ঘরামী বলেন,গুলিশাখালী বাজারে দুটি অটোতে কতিপয় আওয়ামিলীগের চিহ্নিত কর্মী বিএনপির মিছিলে যাওয়ার জন্য রওনা হলে আমি বাঁধা দেই।খবর পেয়ে কবির পঞ্চায়েত,শাহাবুব,আমিনুল,জুয়েল সহ দের থেকে দুইশত লোক আমার ওপর হামলা করে। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আমি এদের বিচার চাই।

এ বিষয়ে আমতলী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের পর তার দোষররা এখনও বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনির ঘরামীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক জহিরুল ইসলাম ভিপি মামুন বলেন,সত্যি এটা দুঃখজনক!যুবনেতা মনির ঘরামী যুবদলের একজন সক্রিয় নেতা। তার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ থানায় কেউ করেনি।’অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved