1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Title :
এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফুলছড়িতে প্রশিকার আইনগত  সহায়তা কর্মসূচির মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

মো:সৈকত জামান প্রিন্স,ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়িতে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‘”বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রশিকার প্রধান নির্বাহী  সিরাজুল ইসলামের পৃষ্টপোষকতায় প্রশিকার আইনী সহায়তা কর্মসূচির আওতায় মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ মতবিনিময় সভা। প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন এর সভাপতিত্বে কালিরবাজার শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি পরিচালক এ্যাড. আনিছুর রহমান কাজল ও সহযোগী আলোচক উক্ত কর্মসূচির সমন্বয়ক

শাহানাজ পারভীন। বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, কালিরবাজার শাখার আনোয়ার হোসেন, শাহীন মিয়া, ইমরান হোসেন, রাবেয়া খাতুন, রাজু মিয়া ও আইনুল হক প্রমুখ। 

বক্তারা বলেন, সরকারী খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়ার বিষয়ে মানুষকে অবহিত করার জন্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সমগ্র বাংলাদেশে এ কার্যক্রম টি পরিচালনা করে আসছে । 

 সভায় উপস্থিত লোকজন বলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না,  এখন জানলাম এবং অন্যদেরও জানাবো । অনেক অস্বচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved