1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
পোরশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযান: ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ও গাঁজা উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত ধ্বংসের মুখে: অবহেলা, অপরিকল্পিত কর্মকাণ্ডে হারাচ্ছে সৈকতের বেলাভূমি বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ! সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্র’ত্যা’হা’র বরগুনার ডাকবাংলা থেকে দুই কন্যা সন্তানসহ মায়ের লাশ উদ্ধার! বাউফলে ড্রেনের পাইপের টাকা চাওয়া কে কেন্দ্র করে মারামারিতে নিহত ১, আহত ৩, গ্রেফতার- ৪  গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রার সোহেল রানার অবৈধ সম্পদ অর্জন,মাদকাসক্ত এবং ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি লাভের গোপন তথ্য ফাঁস! (পর্ব – ১) আমতলীতে সেফটি ট্যাংকির কাজ করতে গিয়ে মিস্ত্রি ও হেলপার নি’হত তিন উচ্চশিক্ষিত, উচ্চবিলাসী সন্তানদের মায়ের মর্মান্তিক মৃত্যু! দেশজুড়ে সমালোচনার ঝড়। বাগেরহাট খান জাহান আলী দিঘির কুমির দেখতে এসে এক বাচ্চাকে আক্রমণ!

যোগদান করেই সিংড়া শহর পরিচ্ছন্ন অভিযানে নবাগত ইউএনও মাজহারুল ইসলাম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

মো:আজিজুল হাকিম, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় যোগদান করার প্রথম সপ্তাহেই  শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ গ্রহণ করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
শনিবার সকাল ৯টা হতে পরিচ্ছন্নতার শুরুতেই সিংড়া কেন্দ্রীয় মসজিদ থেকে চাঁদপুর মসজিদ পর্যন্ত ১ কিলোমিটার হাট সিংড়া খালের আবর্জনা পরিস্কার করা হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিংড়া পৌরসভার নবাগত প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম। নতুন যোগদান করেই এমন উদ্যোগে খুশি হয়েছেন পৌরসভার সচেতন মহল।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সরদার, সিংড়া পৌরসভার প্রধান সহকারী মো. জিল্লুর রহমান, সিআই মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইউএনও মাজহারুল ইসলাম জানান, আমি যোগদানের পর জেনেছি এই খালটি দীর্ঘ প্রায় এক যুগ ধরে দখল-দূষণে জর্জড়িত। সিংড়া শহরের প্রধান সড়কের পাশে হওয়ায় সবসময় দূর্গন্ধ ছড়ায়। এ কারণে এ খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নিয়েছি। এছাড়া পৌরসভায় যদি অপরিচ্ছন্ন ও ময়লার ভাগাড় থাকে তাও পরিচ্ছন্ন করা হবে। এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করি। এরপর ফুটপাত দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে সব স্থানেই উচ্ছেদ অভিযান চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved