1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Title :
গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ বাউফলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক, যুবকের দাবি শত্রুতার জেরে ফাঁসানো হয়েছে গাজীপুরে মাদ্রাসার এতিমের টাকা আত্মসাৎ (পর্ব -১) দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি ঢাকার যানজট নিরসন, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির নব নিযুক্ত দুই প্রশাসকের কাছে খোলা চিঠি নীলফামারীতে গোড়গ্রাম ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবৈধ ৪টি টিনসেট উচ্ছেদ ডাকাতের এলোপাথাড়ি গুলিতে পাথরঘাটায় দুই মৎসজীবী আহত জামায়াতের হাতে খালি নাটাই , ঘুড়ি নেই আকাশে, বাতাসের গতিও ধীরগতিতে, ছদ্মবেশেই অনেক দুর! জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু

আমতলীতে জমি দখলে নিতে বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ Time View

মোঃ মনিরুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলীতে জমি দখলের জন্য বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ করেছেন মোসা.রিনা বেগম (৪৫) নামের এক নারী।

শনিবার ভোর সারে চারটায় পৌরসভার ৩নং ওয়ার্ড খোন্তাকাটা এলাকায় ঘটনা ঘটে বলে জানান তিনি।

অভিযুক্তরা হলেন আমির সিকদার ,ফরিদ উদ্দিন সিকদার উভয় পিতা কাশেম সিকদার,লিলি স্বামী নজরুল হাং,৩নং ওয়ার্ড খোন্তাকাটা আমতলী পৌরসভা।খোকন পিতা আঃ মজিদ খান মধ্য তারিকাটা আরপাঙ্গাসিয়া, আমতলী বরগুনাসহ অজ্ঞাত আরো তিন চারজন রয়েছে।

মোসা.রিনা বেগম বাড়ি আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ড খোন্তাকাটা রোড এলাকায়। পেশায় তিনি গৃহিনী। আজ ১৬ নভেম্বর এলাকায় কতিপয় ব্যক্তি তার বাড়িতে হামলা চালায়। বাড়িতে থাকা আসবাবপএ ভাঙচুর করা হয়েছে। ঘরের সব মালামাল লুট করে করা হয়েছে।

রিনা বেগম অভিযোগ করে বলেন, আমির,ফরিদ,নজরুল,লিলি,খোকনসহ ৮-৯জন এ হামলা চালায়। আমির সিকদার নামের এক ব্যক্তি তাকে উচ্ছেদ করতে এসব করাচ্ছেন। তিনিই তার জমি দখল করতে চান।

তিনি আরো বলেন, আমার স্বামী আঃ করিম
৩নং ওয়ার্ড খেন্তাকাটা এলাকায় ৭শতক জমি কিনেছিলেন।এরপর থেকে বসবাস করছেন। আজ ১৬ নভেম্বর তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে নগদ অর্থ নিয়ে যায়।হামলা চালিয়ে বাড়ি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে আমতলী থানায় অভিযোগ দায়ের করেছি।আমি এর সুষ্ঠ বিচার চাই।

জব্বার হাং বলেন, হামলাকারীরা দলে শতাধিক লোক ছিলো ।এসে হামলা করে ঘরের মালামাল ভাঙচুর লুটপাট করে ট্রাক ভরে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মুডোফোনে কাউকে পাওয়া না গেলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved