1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
জেলা গোয়েন্দা শাখা, বরগুনার বিশেষ অভিযানে ০৪ আসামি গ্রেফতার বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে রঞ্জুয়ারা শিপু পলাশবাড়ীতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পলাশবাড়ীর বিজ অফিস গাইবান্ধায় শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল, দুই আ’লীগ নেতা আটক টাঙ্গাইলে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দেওয়া হয়েছে দুধ, ডিম, মুরগির মাংস ও গরুর মাংস ঐক্যের অঙ্গীকারে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বাংলাদেশ সম্মিলিত প্রেস ক্লাবের বাংলাদেশের চুয়ান্ন বছরে, উল্লেখযোগ্য জন ভোগান্তি সমস্যা গুলো নিয়ে সরকার কি সত্যিই কাজ করেন? শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি মিরপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তূর্য হত্যা চেষ্টা মামলায় সাবেক এমপি নিখিলের অন্যতম সহযোগী রকি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ Time View

আরিফুজ্জামান (সাগর)

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মঈনুল ইসলাম তূর্য হত্যা চেষ্টা মামলায় ঢাকা-১৪ আসনের সাবেক এমপি ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের অন্যতম সহযোগী ও অস্ত্রধারী সন্ত্রাসী রকিবুল ইসলাম ওরফে রকি (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রকি মিরপুর ১৪ নং ওয়াডের যুবলীগের অন্যতম সদস্য।

সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৩:৪৫ ঘটিকায় মিরপুরের বড়বাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর থানার সামনের সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মঈনুল ইসলাম তূর্য। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলি তূর্য বাম হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত তূর্যকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঈনুল ইসলাম তূর্য বাদী হয়ে গত ১২ নভেম্বর ২৪ মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তূর্য হত্যা চেষ্টা মামলায় এজাহারনামীয় আসামি রকিবুল ইসলাম ওরফে রকিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রকি বিজ্ঞ আদালতের মাধ্যমে দুই দিনের পুলিশ রিমান্ডে মিরপুর মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved