1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

তালতলীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩১১ Time View

বরগুনা প্রতিনিধি:

“দিক নির্ণয়ের জন্য সমুদ্রগামী জেলেদের জন্য ফকিরহাট মোহনায় সিগন্যাল বাতি প্রয়োজন। তালতলীর অধিকাংশ খাল ভরাট হয়ে যাওয়ায় সময় মতো পানি পাওয়া যাচ্ছে না, কৃষি উৎপাদন ব্যহত হচ্ছে। অপরদিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে পায়রা ও বিষখালী নদীতে মাছ কমে গেছে”, তালতলীর ফকিরহাটে বনজীবী ও জেলেদের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব শীর্ষক আলোচনা সভায় সংশ্লিষ্ট বক্তারা এসব কথা বলেন। ২১ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশের আয়োজনে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সখিনা বনবিটের বিট কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াটার কিপারস বাংলাদেশের গবেষণা প্রধান মোঃ ইকবাল ফারুক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, জেলে জাহাঙ্গীর হাওলাদার, মৎস্য আড়ৎদার ও পরিবেশকর্মী নাইম খান প্রমূখ। আয়োজনের সভাপতিত্ব করেন মৎস্য ব্যবসায়ী মোঃ মনির ফরাজী।

প্রায় দুই শতাধিক বনজীবী, জেলে এবং কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলে এবং কৃষকরা নানাবিধ সমস্যা তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved