1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

শুক্রবারে বিয়ে সোমবারে শ্বশুর বাড়ি যেতে সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

এম জাফরান হারুন, পটুয়াখালী::

শুক্রবারে বিয়ে পরের সোমবার দিন বাউফলে শ্বশুর বাড়ির জন্য মিষ্টি কিনতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. ইকবাল হোসেন (২৫) নামের এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে সাথে থাকা আরও দুই বন্ধু।

জানা যায়, সোমবার ( ৯ ডিসেম্বর-২৪) শেষ বিকেলের দিকে উপজেলার নুরাইনপুর এলাকায় বন্ধু শাওন ও শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নুরাইনপুর বাজারে মিষ্টি কিনতে যাচ্ছিলো ইকবাল। যাওয়ার পথে মোটরসাইকেলের সঙ্গে মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও জানা যায়, নিহত ইকবাল হোসেন একটি ডেভলপার কোম্পানিতে চাকুরি করতেন। তিনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের মো. আবু তাহেরের ছেলে। তিনদিন আগে শুক্রবার পাশের গ্রামের বিথী নামের এক তরুণীকে বিয়ে করেন তিনি। এ ঘটনায় ট্রলি চালক সাইফুল ইসলাম (৩০) কে আটক করেছে থানা পুলিশ।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করা ছিল। ট্রাকটির পাশ দিয়ে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রা ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী ৩ জনই ছিটকে পড়েন। দুর্ঘটনায় ইকবালের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন। আর সাথে থাকা তার বন্ধু দুইজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, দুর্ঘটনার শিকার মাহেন্দ্রা ট্রলি ও মোটরসাইকেল পুলিশের হেফাজতে রয়েছে। ট্রলি চালককেও আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved