1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Title :
এস এসসি তে রাফসানের গোল্ডেন জিপিএ-৫ অর্জন “আলোকিত বাংলাদেশ” স্লোগানের মাঝেও অন্ধকারে মানুষ; সিংড়াসহ সারাদেশে লোডশেডিংয়ে চরম ভোগান্তি নীলফামারীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির উদ্যোগে মিরপুর মনি কানন স্কুলে বৃক্ষরোপণ অনুষ্ঠিত বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন-এসএসসি ২০২৬ গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত! প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ, ফ্যাসিবাদের দোসর মোঃ শহীদ আতাহার হোসেন এর গ্রাসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর! (পর্ব-২) নাটোরের সিংড়ায় রাজনৈতিক পরিচয় বদলে সুবিধা নেওয়ার অভিযোগ, কায়েম উদ্দিনকে ঘিরে বিতর্ক গাজীপুরে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মির্জাপুরে ৬ ইটভাটায় জরিমানা ২৪ লাখ টাকা! বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা একাধিক ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ৬টি ইটভাটাকে ৪ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)
দিনভর উপজেলার বহুরিয়া ও গোড়াই ইউনিয়নের পৃথক পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।

বন্ধ ঘোষণা করা ও অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটা গুলো হচ্ছে – উপজেলার বহুরিয়া ইউনিয়নের মেসার্স এইচইউবি, এমএসবি, বাটা ও আরবিসি এবং গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের বিএন্ডবি ও দেওহাটা এলাকার সনি ব্রিকস।

অভিযান পরিচালনার সময় পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক সহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো জানা যায় যে, গেল বছর এ উপজেলায় বৈধ-অবৈধ মিলিয়ে মোট ইটভাটার সংখ্যা ১০৭টি হলেও এবছর তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। যেখানে পুরো জেলার মোট ইটভাটার সংখ্যা ২৮০টি।
নতুন করে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলো নিয়ে একাধিক অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved