1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Title :
জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ বাউফলে বেশি দামে সার বিক্রি কালাইয়া সহ উপজেলার বিভিন্ন বাজারে, বগাতে ডিলার সহ তিন জনকে জরিমানা আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার! লন্ডন থেকে এসে রফিক রিটার্নের উদ্যোগ বন্ধুদের সার্বিক সহযোগিতায় বাংলাদেশে দি ইনভিন্সিবল ৯/১১ সফল ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী বরগুনায় পাঁচ জন স/ম/কা/মী মেয়ে কে গ্রে/প্তা/র করে জেল কারাগারে প্রেরণ!

শাপলাপাতা মাছ লুট করতে গিয়ে দুই বিএনপি নেতাসহ আটক- ৯

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৮৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ ভ্যান সহ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে কলাপাড়া থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা সহ ৯ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩০শে ডিসেম্বর) ভোর রাতে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ সহ তাদের আটক করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান (২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশা সহ ৯ জনকে আটক করে এবং ২০মন শাপলাপাতা মাছ সহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved