1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
ডোমারে নেসকোর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ২৫ হাজার গ্রাহকের সচল মিটার বিক্রিসহ প্রি পেমেন্ট মিটার স্থাপনের টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রিমিয়াম ব্যাংক আশকোনা শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম নামেবেনামে অঢেল সম্পদের মালিক। এক বাড়িতেই ১০ টি ফ্ল্যাট! ২০ বছর আগে বরাদ্দ পেলেও দখলে যেতে পারে নি “সমমনা দোকানদার সমবায় সমিতি ” – সেক্রেটারি শাহ আলম চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ১৩ লক্ষ২৬ হাজার টাকা মূল‍্যের ভারতীয় শাড়িসহ তিনজন আটক! নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ সাংবাদিক সমাজের অভিভাবক খন্দকার আছিফুর রহমান না ফেরার দেশে চলে গেলেন বাউফলে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের যাত্রা শুরু, মাত্র ৫০ টাকায় চোখ পরীক্ষা-চিকিৎসা আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ বাউফলে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুপক্ষের দ্বন্দ্ব, কারণ জানতে চাওয়ায় প্রধান শিক্ষককে মারধর মিরপুরে পলিথিনের ব্যাগে ভরে ফেলে রাখা নবজাতক উদ্ধার!

উৎপাদনে আসছে পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৬৬ Time View

আরিফ সিকদার :

এ মাসে চালু হচ্ছে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিটে উৎপাদন শুরু হবে জুনে। সব মিলিয়ে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে এই কেন্দ্র থেকে। যা চাহিদার প্রায় ১০ শতাংশ। এরই মধ্যে প্রথম ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার লোন্দা গ্রামে তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালে। নানা কারণে গত বছর উৎপাদনে যেতে পারেনি কেন্দ্রটি। তবে এ মাসের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট।

পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ উদ্দিন বলেন, ট্রান্সমিশন লাইন থেকে শুরু করে কয়লা পরিবহনের জেটি নির্মাণ শেষ। প্রথম ইউনিটে আপাতত পরীক্ষামূলক উৎপাদন শুরু হচ্ছে, বাণিজ্যিকভাবে শুরু মার্চে।

পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, উৎপাদন চালু রাখার জন্য এক লাখ ২৫ হাজার টন কয়লা মজুত করা হয়েছে। এ মাসে আরও আসবে এক লাখ ৬৫ হাজার টন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে ৯ টাকা।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টিপিসি (কর্মাশিয়াল), ম্যানেজার মি. ইয়াং বলেন, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্রটি অত্যাধুনিক আলট্রা সুপারক্রিটিক্যাল প্রযুক্তির। আন্তর্জাতিক মানদন্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যারফলে পরিবেশের ওপর এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর তেমন কোন প্রভাব পরবে না বলে জানা চীনের এই প্রকৌশলী।

বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা ৫ হাজার ৯৯২ মেগাওয়াট। পটুয়াখালী পুরোপুরি চালু হলে দাঁড়াবে ৭ হাজার ৩১২ মেগাওয়াট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved