1. w2s_7c5d5e7340e7@wp2shell.local : w2s_7c5d5e7340e7 :
  2. wp2_58b7d9@wp2shell.invalid : wp2_58b7d9 :
  3. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
১০০ টাকার নিচে হাত দেওয়া যাচ্ছে না সবজিতে, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা! এ্যাডভোকেট জসিম উদ্দিন অ্যাসিস্ট্যান্ট এটার্নি জেনারেল বরগুনায় মাত্রাতিরিক্ত লোডশেডিং এ অতিষ্ঠ জনজীবন ছাত্রদলের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না-ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান রাজধানীতে কবরের জন্য সাড়ে তিন হাত মাটি সবার কপালে জোটে না! কর্দমাক্ত পথ,খালি পায়ে হেঁটে খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দিলেন ইউএনও! বাউফলে সেই দখল পূর্বক পাকা দোকানঘর নির্মাণ: পরিদর্শনে ভূমি কর্মকর্তা, রাস্তার জায়গা ছাড়ার নির্দেশ পোরশায় যুব উন্নয়ন দপ্তরের দুই মাস মেয়াদি কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন জমি দখলে বাঁধা – ভাই ভাবিকে কুপিয়ে আহত করল সৎ ভাই! মাদক অভিযানে,৫০পিস ইয়াবাসহ আটক-১!

পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৩০৭ Time View

মোঃ মনিরুল ইসলাম, আমতলী( বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনা আমতলী উপজেলার সদর ইউনিয়নে পিতা-পুত্রের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে।

বিবাদমান জমির বিষয়ে স্থানীয়ভাবে দুপক্ষের উপস্থিতিতে একাধিকবার মীমাংসায় জমি বুঝিয়ে দেয়ার কথা দিলেও তা দেননি জলিল ঘরামীও তার ছেলে আলমগীর ঘরামী।

ভুক্তভোগীদের দাবি,এসএ ৫১৭নং খতিয়ানে সাফ কবলা দলিলমূলে ঘাটতি বাদে ১.৪৮ একর জমির অংশিদাররা আমরা মালিক।

এ ঘটনায় ১৬আগষ্ট ২০২১ ইং প্রথমে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা মীমাংসা করে ১.৪৮ একর জমি বুঝিয়ে দিতে রায় দেন। রায় দিলেও মামুন সিকদার ও তার অংশিদাররা বুঝে পাননি তাদের প্রাপ্য জমি।

পরবর্তীতে মামুন সিকদারের অভিযোগের ভিত্তিতে ০৩ নভেম্বর ২০২৪ ২য় দফা আলআমিন প্যাদা ও অ্যাডভোকেট জহির উভয় পক্ষকে নিয়ে শালিসিতে ১.৬১একর জমির দখল বুঝিয়ে দিতে রায় দেন।রায়ে উভয়পক্ষ সম্মতিতে স্বাক্ষর দেন।শালিসিগন রায় দিয়ে জমি বুঝিয়ে দিতে বললেও প্রতিবারের মত জমি বুঝিয়ে না দিয়ে তালবাহানা করেন তারা।

এ নিয়ে আবারও গত ২৩ডিসেম্বর ২০২৪ ইং আলআমিন প্যাদা,অ্যাডভোকেট জহির ও মনির মোল্লাসহ স্থানীয় শালিসিগন ৩য় দফা উভয়পক্ষকে নিয়ে জমির সকল কাগজপত্র যাচাই বাছাই ও হিসাবে ১.৪৩একর জমির রায় দেন মামুম সিকদার ও তার অংশিদারের পক্ষে।

এবিষয়ে ভুক্তভোগী মামুন সিকদার বলেন, তারা দীর্ঘদিন ধরে জমি জোরপূর্বক দখল করে আছে।একাধিকবার স্থানীয় গন্যমান্য শালিসিগনের রায়ে আমরা জমি পেয়েছি কিন্তু আঃ জলিল ঘরামী ও তার ছেলে কোন শালিসি আইন কানুন মানেনা।এবং এখনও আমাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেননি।

অভিযুক্ত জলিল ঘরামী স্বীকার করে বলেন,আমার কাছে ২৩শতক জমি পাইবে বাকি জমি বুঝিইয়া দেয়া হইছে।তারা চাইলে আমি বসতে রাজি আছি।

এ ঘটনায় আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন,অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved