1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

উচ্ছেদের ভীতিতে হতদরিদ্র সাতটি পরিবার!নেপথ্যে আ.লীগ নেতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৩১৩ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকনের সরকারী জমি দখল এবং সাত পরিবারকে উচ্ছেদের পায়তারা ভীতিতে কাটছে হতদরিদ্র সাতটি পরিবার।মানববন্ধনে অভিযোগ করে বলেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার দুপুরে আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ড আমুয়ার চর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী সাত পরিবারসহ অন্তত শতাধিক মানুষ অংশ নেয়।

জানাগেছে, আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকার খাস খতিয়ানের জমিতে সাতটি হতদরিদ্র পরিবার গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন।

গত বছর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন প্রভাবখাটিয়ে ওই জমি তার দাবী করে বালু ভরাট করে একাংশ দখলে নেয়। কিন্তু হত দরিদ্র পরিবারগুলো তার ভয়ে প্রতিবাদ করতে পারেনি। বর্তমানে ওই জমিতে থাকা সুরাত গাজী, মনির হাওলাদার, রুনা বেগম, জাহানারা বেগম, নিজাম উদ্দিন কালা, আতিফুল বেগম ও আনোয়ার মল্লিকের পরিবারকে উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছেন আওয়ামীলীগ নেতা এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

আওয়ামীলীগ নেতার এ জমি দখল ও সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা মানববন্ধন করেছে। নিজাম উদ্দিন কালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকির হোসেন, সুরাত গাজী, রুনা বেগম, জাহানারা বেগম ও ময়না বেগম প্রমুখ।

এসময় কান্নাজড়িত কন্ঠে চা বিক্রেতা রুনু বলেন,মোরা সাতটি পরিবার সরকারি জায়গায় ৩০বছর ধরে বসবাস করছি।কেউ কোন সময় বাঁধা দেয় নাই।এহন হুনি মোগো উচ্ছেদ করবে।মোগো ঘর ভাইঙ্গা দেলে মোরা কই যামু?

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন বলেন, আমার কবলাকৃত জমিতে বালু ভরাট করেছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তাদের নামে উচ্ছেদের মামলা দিয়েছি। আমাকে হয়রানী করতে তারা এমন কর্মকান্ড চালাচ্ছেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন, চরের জমি সাধারণত সরকারী জমি হিসেবে বিবেচিত। ওই জমি নিয়ে একজনে মামলা করেছে। এ বিষয়ে সরকার বিবাদী হয়ে আইনী লড়াই করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved