1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
Title :
প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে! বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি শেখ হাসিনার প্রত্যাবর্তন: রাজনৈতিক ঘোষণা, আইনি জটিলতা ও নিরাপত্তার প্রশ্ন পটুয়াখালীতে নিষিদ্ধ আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বাউফলে দুই নেতাকে পিটিয়ে আহত আমতলীতে কৃষকের ৬০ হাজার তরমুজ চারা নষ্টের অভিযোগ, তহসিলদার ও বিএনপি নেতার বিরুদ্ধে! বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ

শ্রীপুরে গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে স্ব-পদে পূর্ণবহাল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৩১০ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর গাজীপুর,

গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মশিউর রহমান নয়েছ এবং সাধারণ সম্পাদক জনাব এম. এ. গণি মৈশালকে, ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। এর ফলে গাজীপুর ইউনিয়নবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং নেতৃবৃন্দদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল।

তবে, ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে শ্রীপুর উপজেলা বিএনপির সুপারিশ এবং সার্বিক বিবেচনায় গাজীপুর জেলা বিএনপির সভাপতি জনাব ফজলুল হক মিলন এবং সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান তাদেরকে স্ব-পদে পূর্ণবহাল করার জন্য অনুমোদন প্রদান করেছেন।

এই সিদ্ধান্তের ফলে গাজীপুর ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে একটি শান্তি ফিরে এসেছে এবং গাজীপুর ইউনিয়ন বিএনপি তাদের অভিভাবক পেয়ে অত্যন্ত খুশি। দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ আবারো দুইজন অভিভাবক ফিরে পেয়ে আনন্দিত এবং তাদের মুখে হাসি ফুটেছে।

এটি দলের ভিতর ঐক্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved