1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Title :
রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন

নাঙ্গলকোটে সমকামিতার সম্পর্ক ফাঁস হওয়ার পর যুবকের আত্মহত্যা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৭ Time View

নিজস্ব প্রতিবেদক :

(নাঙ্গলকোট, কুমিল্লা | ১৩ সেপ্টেম্বর ২০২৪)

নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বেরী গ্রামে এক মর্মান্তিক ঘটনায় আত্মহত্যা করেছেন আকিব (২১) নামে এক যুবক। ১৩ সেপ্টেম্বর দুপুরে স্থানীয় একটি ধানক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আকিব এবং তার বন্ধু মনিরের ঘনিষ্ঠ সম্পর্কের কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর তাদের পরিবার ও সমাজের ব্যাপক চাপের মুখে পড়েন তারা। নিহত আকিব উপজেলার বেরী গ্রামের আলমগীর আলমের বড় ছেলে। পারিবারিক ও সামাজিক চাপ সহ্য করতে না পেরে, একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রাকিব। শেষ পর্যন্ত, তিনি বিষপান করে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে এটি প্রকৃতপক্ষে আত্মহত্যা নাকি অন্য কোনো ষড়যন্ত্র, সে বিষয়ে তদন্ত চালাচ্ছে প্রশাসন।

এ বিষয়ে মনিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তার বাবা-যিনি একজন মাদ্রাসার শিক্ষক-জানান যে মনির বাড়িতে ফেরেননি এবং পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

রাকিবের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে, কিছু মানুষ এটিকে “নৈতিকতার বিজয়” বলেও অভিহিত করেছেন, যা সমাজের একাংশের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।

এ ঘটনায় নাঙ্গলকোট থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved